আদমদীঘিতে জামাইয়ের বিরুদ্ধে শাশুড়িকে হত্যার অভিযোগ

সান্তাহার (বগুড়া) প্রতিনিধি :
    সময় : বুধবার, জুলাই ১০, ২০২৪, ৭:৫০ অপরাহ্ণ
  • ৩৩৪ Time View

বগুড়ার আদমদীঘিতে অসুস্থ স্ত্রীকে মারপিটের সময় প্রতিবাদ করায় ভাত রান্না করা বেরির আঘাতে জামাইয়ের হাতে শাশুড়ির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।

বুধবার দুপুরে উপজেলার চাাঁপপুর ইউপির মিতইল গ্রামে ঘটনাটি ঘটে।

নিহত জোবেদা (৫৮) ওই গ্রামের মৃত সোলায়মান আলীর স্ত্রী। অভিযুক্তর নাম রাসেল হোসেন। তিনিও একই গ্রামের সেলিম ছেলে।

স্থানীয়রা জানান, দেড় বছর আগে সালেহা বেগমের সাথে রাসেলের বিয়ে হয়। এরপর থেকে তারা সালেহার মায়ের বাড়িতেই থাকতেন। বেশকিছু দিন ধওে নানা কারনে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ চলছিলো। একপর্যায়ে বুধবার দুপুরে ভাত রান্না করতে দেরি করায় সালেহাকে মারপিট করতে থাকে রাসেল। এসময় তার শাশুড়ি জোবেদা তার মেয়েকে মারপিট করতে বাঁধা দেওয়ার সময় মেয়েজামাই রাসেল তাকে ভাত রান্না করা বেরি গলায় ঢুকিয়ে দেয়। জোবেদার চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

নিহত জোবেদার মেয়ে সালেহা বেগম জানান, তিনি অসুস্থ থাকার কারনে অন্য নারীর সংস্পর্শে থাকার চেষ্টা করেন রাসেল। শুধু তাই নয় মাত্র কয়েকদিন আগেই এক নারীকে উত্যক্ত করার ঘটনায় তাকে নিয়ে শালিশ হয়েছিলো। এসব নিয়ে কথা বললেই রাসেল তাকে নির্যাতন করতেন। এছাড়াও নানা কারনে তাকে নির্যাতন করতেন। রাসেল তার মাকে হত্যা করে তাকেও বাঁশের লাঠী দিয়ে মারপিট করেন। সেই সাথে রাসেলের মা জোলেখা বেগমও তাকে বেধরক পিটিয়েছে বলে অভিযোগ করেন।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী বলেন, ঘটনার পরপরই রাসেল পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এছাড়া ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তদন্ত করা হচ্ছে। লাশ উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com