আদমদীঘিতে অর্থনৈতিক শুমারির ৩ দিনের প্রশিক্ষণ কর্মশালা

সান্তাহার (বগুড়া) প্রতিনিধি :
    সময় : রবিবার, জুন ৩০, ২০২৪, ৯:৩৬ অপরাহ্ণ
  • ২৯৪ Time View

অর্থনৈতিক শুমারিতে সঠিক তথ্য দিন, পরিকল্পিত উন্নয়নে অংশ নিন, এই স্লোগানে বগুড়া আদমদীঘিতে অর্থনৈতিক শুমারি ২০২৩ শীর্ষক প্রকল্পের লিস্টিং কার্যক্রমের তালিকাকারীদের ২৮ থেকে ৩০ জুন ) ৩ দিনের প্রশিক্ষণ কর্মশালার প্রথম দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

এই শুমারির মূল উদ্দেশ্য হলো দেশের অকৃষি খাত বিশেষ করে শিল্প ও সেবাখাত কে পরিকল্পিতভাবে উন্নয়নমুখী করার লক্ষ্যে মানসম্মত পরিসংখ্যান প্রণয়ন করা।

শুক্রবার-শনিবার রবিবার সকাল ৯টা হতে বিকাল ৫ টা পর্যন্ত তিলচ ইসলামপুর সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসা হল রুমে প্রথম দ্বিতীয় ও তৃতীয় দিন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এই প্রশিক্ষণ কর্মসূচিতে বাংলাদেশ পরিসংখ্যার ব্যুরোর জোনাল অফিসার মোঃ আলী আহসানের নেতৃত্বে ও আইটি সুপারভাইজার মোঃ নাফিউল ইসলাম, গণমাধ্যম কর্মী মোঃ হুমায়ূন আহমেদ সার্বিক সহযোগিতায় এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করেন কুন্দগ্রাম নয় নম্বর ওয়ার্ডের মেম্বার জনাব মাহবুবুর রশিদ।

প্রশিক্ষণ কর্মশালায় দ্বিতীয় দিন উপস্থিত ছিলেন জনাব মোসাঃ লায়লা আরজুমান বানু পরিসংখ্যান কর্মকর্তা ও উপজেলা শুমারি সমন্বয়কারী উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আদমদিঘী বগুড়া।

প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণার্থী, প্রশিক্ষক মোঃ আলী আহসান, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো পরিসংখ্যান কর্মকর্তা ট্রেইনার ও জোনাল অফিসার জোন-০৩ এর প্রশিক্ষণার্থীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com