৪৬তম বিসিএসের ফলাফল আবারও দেওয়ার সিদ্ধান্ত
৪৪তম বিসিএসের ৩ হাজার ৯৩০ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা বাতিল করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বাকি ১১ হাজার ৭৩২ জন প্রার্থীর মৌখিক পরীক্ষার বিষয়ে শিগগিরই জানানো হবে।
সোমবার সন্ধ্যায় পিএসসি থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পিএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১১ হাজার ৭৩২ জন প্রার্থীর মধ্যে ৩ হাজার ৯৩০ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা গত ১৮ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল। গত ২৫ আগস্ট মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়। এরপর ৮ অক্টোবর তৎকালীন কমিশন পদত্যাগ করে।
মৌখিক পরীক্ষায় সমমান বজায় রাখার জন্য পূর্বের কমিশন কর্তৃক গৃহীত ৪৪তম বিসিএস-২০২১-এর আংশিক অর্থাৎ ৩ হাজার ৯৩০ জন প্রার্থীর গৃহীত মৌখিক পরীক্ষা বাতিল করে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সব প্রার্থী অর্থাৎ ১১ হাজার ৭৩২ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা গ্রহণ করার সিদ্ধান্ত গৃহীত হয়। শিগগির মৌখিক পরীক্ষার তারিখ জানানো হবে।
৪৬তম বিসিএসের ফলাফল আবারও দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। সোমবার এ সিদ্ধান্ত নেয় সরকারি কর্মি কমিশন। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস. এম. মতিউর রহমান।
এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল গত ৯ মে ২০২৪ তারিখ প্রকাশ হয়। এ পরীক্ষায় লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত করা হয় ১০ হাজার ৬৩৮ প্রার্থীকে।
এদিকে ৪৫তম বিসিএস এর লিখিত পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের কাজ চলমান এবং দ্বিতীয় পরীক্ষক কর্তৃক মূল্যায়নের কাজ প্রায় শেষের পথে। লিখিত পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে স্বচ্ছতা ও ন্যায্যতা বজায় রাখার স্বার্থে নতুন কমিশন সব উত্তরপত্র তৃতীয় পরীক্ষকের নিকট প্রেরণ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে বলা হয়েছে।
এ ক্ষেত্রে সম্ভাব্য বৈষম্য দূরীকরণের লক্ষ্যে ইতোমধ্যে নির্বাচিত প্রার্থীদের সঙ্গে আরও সমসংখ্যক প্রার্থী লিখিত পরীক্ষার জন্য যোগ্য বিবেচনা করে আবারও ফলাফল ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Leave a Reply