সোশ্যাল ওয়েলফেয়ার অর্জানাইজেশন অব সৈয়দপুর এর ঈদ পুনর্মিলনী ও প্রীতিভোজ

Author ওসমান আলী, সৈয়দপুর থেকে ফিরে:
    সময় : রবিবার, জুন ২৩, ২০২৪, ৪:০৫ অপরাহ্ণ
  • ৬২২ Time View

সৈয়দপুরের অরাজনৈতিক এবং সামাজিক সংগঠন সোশ্যাল ওয়েলফেয়ার অর্জানাইজেশন অব সৈয়দপুর এর পুনর্মিলনী ও প্রীতিভোজ (SWOS) এর উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও প্রীতিভোজ শনিবার অনুষ্ঠিত হয়েছে।

সোস পরিচালক আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সহকারী পরিচালক শরিফুল ইসলামের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মেডিসিন ও হ্নদরোগ চিকিৎসক ডা: সাজেদুল ইসলাম সাজু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক ড.মোসফেক উল হাসান লুমেন, হেলথকেয়ার ডায়াগনস্টিক সেন্টারের স্বত্ত্বাধিকারী মুকুল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল্লাহ আল মাহমুদ বুলবুল, বিশিষ্ট ব্যাংকার জাকারিয়া আল মাসুদ, টার্গেট নার্সিং কোচিং এর পরিচালক আরশাদ আলী। এতে প্রধান বক্তা ছিলেন সংগঠনের উপদেষ্টা বিশিষ্ট ব্যাংকার সেকেন্দার আলী আদনান ।

সভায় আমন্ত্রিত অতিথিবৃন্দ সকলের সাথে ঈদের কুশলাদি বিনিময় করেন এবং আগামীতে সংগঠনের কার্যক্রম আরো বেগবান করার জন্য পরিকল্পনা গ্রহন করেন।সোস সংগঠকদের নিরলস প্রচেষ্টায় এ অনুষ্ঠান প্রানবন্ত হয়ে ওঠে।

অন্যান্য সংগঠকদের মধ্যে উপস্থিত ছিলেন হাবীব,আব্দুল মালেক,মান্নান,লুবীন,আনিসুর, মুবীন,আদনান,সেতু,মুক্ত,সিয়াম,রহিম,মিন্টু,আরিফুল সবুজ,আদম,শিশির প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com