১৯৭১ সালের মুক্তিযোদ্ধাদের সম্মানে বগুড়ার সোনাতলায় ক্যাফে ৭১ মিনি চাইনিজ রেস্টুরেন্টের উদ্বোধন করা হয়েছে। শনিবার বেলা ১১টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের নীচতলায় ফিতা কেটে রেস্টুরেন্টের উদ্বোধন করেন সংসদ সদস্য সাহাদারা মান্নান।
এ সময় উপস্থিত ঁিছলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড.মিনহাদুজ্জামান লীটন,উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন,সোনাতলা পৌর মেয়র জাহাঙ্গীর আলম নান্নু আকন্দ, উপজেলা ভাইস চেয়ারম্যান ফিদা হাসান খাট টিটু, মহিলা ভাইস চেয়ারম্যান ওয়াছিয়া আক্তার রুনা, পৌর কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম মন্ডল, মোহনা টেলিভিশনের সোনাতলা উপজেলা প্রতিনিধি ও সোনাতলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোশাররফ হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিস্টার, রেস্টুরেন্টের পরিচালক মোহাম্মদ আলী তারা, শাহিনসহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Leave a Reply