সিলেট নগরীতে টিলা ধস, একই পরিবারের ৭জন মাটির নিচে

সাতমাথা ডেস্ক:
    সময় : সোমবার, জুন ১০, ২০২৪, ১২:০৬ অপরাহ্ণ
  • ২৪৮ Time View

সিলেট নগরের চামেলীবাগ এলাকায় টিলা ধসে পড়ে এক পরিবারের সাতজনের ওপর। এর মধ্যে চারজনকে জীবিত উদ্ধার করা হয়, বাকি তিনজনকে এখনো উদ্ধার করা যায়নি। আজ সোমবার সকাল সাতটার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ ভোর থেকেই নগরে ভারী বৃষ্টি হচ্ছে। এতে ৩৬ নম্বর ওয়ার্ডের চামেলীবাগ এলাকায় একটি টিলা ধসে পড়ে। এ সময় টিলার পাশের টিনশেডের একটি বাসায় মাটিচাপা পড়েন এক পরিবারের সাতজন সদস্য। তাঁদের মধ্যে চারজনকে উদ্ধার করা গেলেও ওই পরিবারের এক দম্পতি ও তাঁদের দুই বছরের শিশু মাটিচাপা অবস্থায় আছে।

টিলাধসের খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্য, মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী, স্থানীয় কাউন্সিলর জাহাঙ্গীর আলমসহ সিটি করপোরেশনের কর্মকর্তারা ঘটনাস্থলে যান। বেলা সাড়ে ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত মাটিচাপা পড়া ব্যক্তিদের উদ্ধার করা সম্ভব হয়নি।

সিলেট নগরীতে টিলা ধসে একই পরিবারের নারী ও শিশুসহ তিনজন মাটিচাপা পড়েছেন। এ ছাড়া তিনজনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিলেট সিটি করপোরেশনের ৩৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর আলম।

তিনি বলেন, চামেলিভাগ এলাকায় টিলা ধসে একই পরিবারের ছয়জন মাটিচাপা পড়েন। তাদের মধ্যে একভাই, তার স্ত্রী এবং মেয়েকে উদ্ধার করা সম্ভব হয়েছে। অপর ভাই ও তার স্ত্রী-সন্তান এখনও মাটিচাপা অবস্থায় রয়েছেন। হতাহতদের উদ্ধারে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় জনতা কাজ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com