সান্তাহারে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা : মোটরসাইকেল চালকের মৃত্যু

সান্তাহার (বগুড়া) প্রতিনিধি:
    সময় : রবিবার, মে ২৬, ২০২৪, ১২:৩৬ অপরাহ্ণ
  • ৪১৬ Time View

বগুড়ার আদমদীঘির সান্তাহারে বিদ্যুতের খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় শাকিব হোসেন (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত শাকিব নওগাঁ সদর উপজেলার নতুন সাহাপুর গ্রামের সামছুল হকের ছেলে। শনিবার রাত ১০টার দিকে উপজেলার সান্তাহার পৌর শহরের ঘোড়াঘাট এলাকায় ফেমাস ক্লিনিকের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সান্তাহার-নওগাঁ প্রধান সড়কের ফেমাস ক্লিনিকের সামনে মোটরসাইকেল আরোহী শাকিব একটি চার্জার চালিত অটোরিকশাকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের দক্ষিণ পাশে থাকা বৈদ্যুতিক খুটির সাথে মাথায় থাক্কা খেয়ে গুরুতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করেন।প্রচন্ড রক্তক্ষরনের কারনে কিছুক্ষণ পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আলমাস আলী সরকার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া অব্যহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com