সাতমাথা দখলে চলছে পুলিশ-ছাত্র-জনতার লড়াই

স্টাফ রিপোর্টার:
    সময় : রবিবার, আগস্ট ৪, ২০২৪, ১:২১ অপরাহ্ণ
  • ২৬৪ Time View

বগুড়া শহরের জিরোপয়েন্ট সাতমাথা দখলে পুলিশ ও ছাত্র-জনতার মধ্যে তীব্র লড়াই চলছে। এক ঘন্টারও বেশি সময় ধরে এই লড়াই চলছে।

সাতমাথা দখলে মরিয়া হয়ে ইট পাটকেল নিয়ে লড়ছে শিক্ষার্থীরা। পুলিশ টিয়ারসেল, সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট ও শর্টগানের গুলি বর্ষন করে সাতমাথার দখল ধরে রাখার চেষ্টা করছে।

বেলা ১২টার পর থেকেই অব্যাহত ভাবে লড়াই চলছে।

পুলিশের গুলি-টিয়ারসেলের মুখে টিকতে না পেরে বেলা আনুমানিক ১২টার দিকে সাতমাথা থেকে সরে যেতে বাধ্য হয় বিক্ষোভকারী শিক্ষার্থীরা। এরপর সাতমাথার আশে পাশের বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে। বিশেষ করে গোহাইল রোড, শেরপুর রোড, স্টেশন রোড, গালাপট্রি রোডসেহ গুরুত্বপূর্ন সড়কে প্রচন্ড লড়াই চলছে।

পুলিশ মুহুর্মুহু টিয়ারসেল, সাউন্ড গ্রেনেড এবং রাবার বুলেট ছুঁড়ে বিক্ষোভকারীদের হঠানোর চেষ্টা করে ব্যর্থ হচ্ছেন। বিক্ষোভকারীদের অনেকেই রাবার বুলেট ও শর্টগানের ছররা গুলিতে আহত হচ্ছেন। পুলিশের ছোঁড়া ছররা গুলি আমাদের হাতে এসেছে।

এদিকে, বেলা ১২টার দিকে সাতমাথার দখ ল হাতছাড়া হওয়ার আগমুহুর্তে টিএন্ডটি অফিসের ভেতরে পার্ক করা গাড়ীতে আগুন লাগানো হয়েছে। শেষ পর্যন্ত ফায়ার সার্ভিসেরগোড়ী আগুন নেভাতে আসেনি।

রিপোর্ট লেখা পর্যন্ত সাতমাথা দখলের তীব্র লড়াই চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com