মুক্তির দাবীতে মোটর শ্রমিক ইউনিয়নের মানববন্ধন
স্টাফ রিপোর্টার:
জোড়া খুনের মামলার প্রধান আসামি গ্রেফতারকৃত বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আহমেদ মিঠুর মুক্তির দাবিতে বগুড়া শহরের মানববন্ধন করেছে বগুড়া জেলা মটর শ্রমিক ইউনিয়ন।
জেলা মটর শ্রমিক ইউনিয়ন আয়োজনে শনিবার সকাল ১০টায় সাতমাথায় আয়োজিত মানববন্ধনে সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ কবির আহেম্মেদ মিঠুর নামে দাযেরকৃত মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তি করা হয়।
বগুড়া মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল হামিদ মিটুলের সভাপতিত্বে মানববন্ধনকালে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ কবির আহেম্মেদ মিঠুর মেয়ে সৈয়দ সানজিদা আহম্মেদ, সৈয়দ সাদিকা আহম্মেদ, বগুড়া বাস, মিনিবাস পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক ১৫নং ওয়ার্ড কাউন্সিলার আমিনুল ইসলাম, আন্তজেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মান্নান মন্ডল, বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের কার্যকারি সভাপতি আনোয়ার হোসেন, বগুড়া মোটর শ্রমিক ইউনিনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানা প্রমুখ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি ইব্রাহিম হোসেন, শহিদুল ইসলাম, সমশের আলী, ইদ্রিস আলী, আমিনুল ইসলাম মানিক, জালাল আহম্মেদ প্রমুখ।
বক্তারা বলেন, অবিলম্বে বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়ন আয়োজনে সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ কবির আহেম্মেদ মিঠু নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার প্রত্যাহারের দাবি জানান। সেই সাথে তাকে মুক্তি না দিলে আগামী ৩০শে জুন বগুড়ায় মোটর শ্রমিকরা কর্মবিরতীসহ বৃহত্তম কর্মসূচী ঘোষনা করবে।
Leave a Reply