ভারতের লোকসভা নির্বাচন : বিজেপি ২৪২, কংগ্রেস ৯৪, তৃণমূল কংগ্রেস ৩১ আসনে এগিয়ে

সাতমাথা ডেস্ক:
    সময় : মঙ্গলবার, জুন ৪, ২০২৪, ১:০৯ অপরাহ্ণ
  • ৩৮৫ Time View

ভারতের জাতীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইটে যে সবশেষ ফলাফল বা ‘ট্রেন্ড’ দেখা যাচ্ছে, তাতে ক্ষমতাসীন দল বিজেপি গরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ২৭২টি আসনের লক্ষ্যমাত্রা থেকে অনেকটা পিছিয়ে আছে। মোট ৫৪৩টি লোকসভা আসনের মধ্যে বিজেপি এককভাবে জিতেছে বা এগিয়ে আছে মোট ২৪২টি আসনে।

এরপরই সবচেয়ে বেশি আসনে এগিয়ে আছে কংগ্রেস- ৯৪টি। কংগ্রেস ২০০৯ সালের নির্বাচনের পর এবার তাদের সেরা ফল করতে চলেছে, এটা বেশ স্পষ্ট।

এছাড়া উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি ও পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসও বেশ ভালো ফল করছে। সমাজবাদী পার্টি এই মুহূর্তে ৩৪টি ও তৃণমূল কংগ্রেস ৩১টি আসনে এগিয়ে রয়েছে।

নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, জম্মু ও কাশ্মিরে দু’টি আসনে এগিয়ে রয়েছে ফারুখ আব্দুল্লাহ্-র দল জম্মু ও কাশ্মির ন্যাশনাল কনফারেন্স। অন্যদিকে, বিজেপিও দু’টি আসনে এগিয়ে আছে।

জম্মু ও কাশ্মির ন্যাশনাল কনফারেন্স পার্টির আগা সৈয়দ রুহুল্লাহ মেহেদি এগিয়ে রয়েছেন শ্রীনগর থেকে এবং ওই দলেরই অন্য আরেক প্রার্থী মিঞা আলতাফ আহমাদ অনন্তনাগ-রাজৌরি থেকে এগিয়ে রয়েছেন।

বিজেপি প্রার্থী জিতেন্দ্র সিং এগিয়ে রয়েছেন উধমপুর আসন থেকে এবং যুগল কিশোর এগিয়ে আছেন জম্মু থেকে।

গণনা এখনো চলছে, ফলে ভোটের সমীকরণ বদলাতেও পারে।

বুথ ফেরত জরিপ থেকে ধারণা করা যাচ্ছে, ভারতের ৫৪৩ আসনের পার্লামেন্টে এনডিএ-র স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার সম্ভাবনা রয়েছে।

এমনটা হলে নরেন্দ্র মোদি টানা তৃতীয় মেয়াদে ভারতের শাসন ক্ষমতায় আসবেন।

ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার মোট আসন ৫৪৩টি। এবার নির্বাচন হয়েছে ৫৪২টি আসনে। সরকার গঠন করার জন্য প্রয়োজন ২৭২টি আসনের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com