ভারতে দুই জোটেরই সরকার গঠনের সম্ভাবনা!

সাতমাথা ডেস্ক:
    সময় : মঙ্গলবার, জুন ৪, ২০২৪, ১১:০২ অপরাহ্ণ
  • ৩৫১ Time View

২০২৪-এর লোকসভা নির্বাচনের এবারের ফলাফলের প্রবণতা ইন্ডিয়া জোটকে বড় আশা জাগিয়েছে। এখন পর্যন্ত ২৭২ আসনের ম্যাজিক সংখ্যা থেকে অনেক দূরে তারা। এই ধারা বজায় থাকলে, ইন্ডিয়া জোটের সরকার গঠনের জন্য আরও অন্তত ৪০-৪৫টি আসনের প্রয়োজন হবে। এর জন্য এনডিএ ভাঙতে হবে।

ইন্ডিয়া জোটের সূচনা হয়েছিল জেডিইউ-এর হাত ধরেই। আর ভোটের কয়েক মাস আগে পর্যন্তও এনডিএ-র বাইরেই ছিল টিডিপি। তাই, এই দুই দলকেই নিশানা করেছে ইন্ডিয়া জোট।  সরকার গঠনের বিষয়ে এগিয়ে এনডিএ। তবে, জোর লড়াই দিচ্ছে ইন্ডিয়া জোটও। ৫৪৩ আসনের মধ্যে, এখনও পর্যন্ত, এনডিএ এগিয়ে ২৯৫ আসনে, আর ইন্ডিয়া জোট এগিয়ে ২৩০ আসনে।

আর ২০টি মতো আসনে এগিয়ে অন্যান্যরা। এই অবস্থায় সরকার গঠনের প্রস্তুতি শুরু করে দিয়েছে দুই পক্ষই। এদিকে জল মাপছেন চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার। অন্ধ্রপ্রদেশে ১৬ আসনে এগিয়ে টিডিপি, আর বিহারে ১৪-১৫টি আসনে এগিয়ে জেডিইউ। দুজনেই এনডিএ-র সদস্য। তবু, কংগ্রেস এই দুই দলের সঙ্গেই কথা বলবে বলে জানিয়েছে। এখনও পর্যন্ত ফলাফলের যা প্রবণতা, তাতে সরকার গঠনের বিষয়ে আরামদায়ক জায়গায় রয়েছে এনডিএ।

জেডিইউ এবং টিডিপি ইন্ডিয়া জোটের সঙ্গে এলে, আরও অন্তত ৩০টি আসন যুক্ত হবে ইন্ডিয়া জোটে। এর বাইরে ২০টি আসনে এগিয়ে আছে ‘অন্যান্য’রা। এই অন্যান্যদের মধ্যে রয়েছে নবীন পট্টনায়কের বিজেডি, শিরোমণি অকালি দল, এআইমিম, সিকিম ক্রান্তিকারী মোর্চাদের মতো ছোট দল এবং নির্দলরা। এদের মধ্যে কয়েকজনকে নিজেদের দিকে টানতে পারলেও, সরকার গঠন করা সম্ভব ইন্ডিয়া জোটের পক্ষে। এখন দেখার জল কোন দিকে গড়ায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com