বিরামপুরে প্রাথমিক শিক্ষা সপ্তাহে মা দিবস অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি:
    সময় : সোমবার, মে ২৭, ২০২৪, ৭:১৮ অপরাহ্ণ
  • ২৭০ Time View

দিনাজপুর জেলার বিরামপুরে ৩ দিন ব্যাপী প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৪ উদযাপনের অংশ হিসাবে মা দিবস অনুষ্ঠিত হয়েছে। ২৭ মে সোমবার, বিরামপুর পৌর শহরের ১ নং বিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভা কক্ষে প্রাথমিক স্তরের সকল শিশুর মা’দের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শিশুদের সুষ্ঠু সুন্দর জীবন গঠনের লক্ষ্যে শিক্ষার মান উন্নয়নের অভিভাবক ও প্রতিষ্ঠানের শিক্ষকদের মধ্যে ব্যাপক আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুনা লায়লা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ সভাপতি ও বিদ্যালয়ের সভাপতি শিবেশ কুন্ডু, বিরামপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আকরাম হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাঈদ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকগণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com