বগুড়ার নন্দীগ্রামে সড়ক দূর্ঘটনায় শিশুসহ দুইজন নিহত

নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধি:
    সময় : সোমবার, জুলাই ১, ২০২৪, ৯:২৬ পূর্বাহ্ণ
  • ২৬৯ Time View

বগুড়ার নন্দীগ্রামে সড়ক দূর্ঘটনায় শিশুসহ দুইজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও দুইজন। রবিবার রাত আনুমানিক ১১টার দিকে নন্দীগ্রামে উপজেলার রণবাঘা এলাকায় বগুড়া-নাটোর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- কুড়িগ্রামের ফুলবাড়ির গফুর উদ্দিনের ছেলে শহিদুল ইসলাম এবং কুষ্টিয়া ভেড়ামারার বেলাল হোসেনের ছেলে বায়েজিদ। শহিদুল ইসলাম আরএফএল গ্রুপের সেলসম্যান হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া নিহত বায়েজিদের বাবা বেলাল হোসেন ও তার মা সাথী খাতুন গুরুতর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নন্দীগ্রাম থানার ওসি আজমগীর হোসাইন দূর্ঘটনায় হতাহতের খবর নিশ্চিত করেছেন।

ওসি জানান, শহিদুল ইসলাম এবং বেলাল হোসেন বগুড়ায় আরএফএল গ্রুপে চাকরি করেন। তারা রাতে কাভার্ড ভ্যানে করে বগুড়ার দিকে আসছিলেন। ওই ভ্যানে বেলালের স্ত্রী সাথী এবং তাদের তিন বছর বয়সি ছেলে বায়েজিদও সঙ্গে ছিলো।

নন্দীগ্রাম উপজেলার রনবাঘা কৈগাড়ি খানকা শরীফের সামনে বগুড়া-নাটোর আঞ্চলিক মহাসড়কে ওই কাভার্ড ভ্যান পেছন থেকে অজ্ঞাতনামা ট্রাককে ধাক্কা দেয়। এতে কাভার্ড ভ্যানে থাকা শহিদুল ইসলাম ঘটনাস্থলে মারা যান। পরে গুরুতর আহত অবস্থাহ বেলাল, সাথী ও বায়েজিদকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। হাসপাতালে নেওয়ার পর বায়েজিদকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাকি দুই আহত চিকিৎসাধীন রয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com