বগুড়ার নন্দীগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত দুই, আহত-১

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি:
    সময় : সোমবার, জুলাই ৮, ২০২৪, ৯:২৩ পূর্বাহ্ণ
  • ৩০২ Time View

 

রবিবার বগুড়া -নাটোর মহাসড়কে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও একজন গুরত্বর আহত হয়েছে। বগুড়া-নাটোর মহাসড়কের টেংরামাগুর বাসস্ট্যান্ড এলাকায় বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, শাজাহানপুর উপজেলার হরিণ গাড়ি এলাকার মৃত ময়েজ উদ্দিনের ছেলে শাহজাহান আলী (৬০), ও নন্দীগ্রাম উপজেলার হাঁটুয়া আলাইপুর গ্রামের মলয় সরকারের ছেলে দুর্জয় (২২)। এ দুর্ঘটনায় গুরুতর আহত হওয়া নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকার মুক্তার হোসেনের ছেলে আকাশ হোসেন (২১) কে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।

স্থানীয় সুত্রে ও সিসিটিভি ফুটেজ থেকে জানা যায় , বগুড়া থেকে মোটরসাইকেল নিয়ে বাড়িতে ফিরছিলেন নন্দীগ্রামের আকাশ ও দুর্জয়। এ সময় টেংরামাগুর বাসস্ট্যান্ডে রাস্তা পারাপার হচ্ছিলেন টেংরামাগুর বাসস্ট্যান্ডের চেইন মাস্টার শাজাহান আলী। বগুড়া থেকে ছেড়ে আশা আকাশ ও দুর্জয় ট্যাংরা মাগুর বাসস্ট্যান্ডে পৌঁছেলে তাদের বাইকের সাথে সজোরে ধাক্কা লাগে চেন মাষ্টার শাহজাহানের। দ্রুতগতির এই বাইকের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন চেইনমাস্টার শাজাহান আলী মোটরসাইকেলে থাকা দুর্জয় ও মোটরসাইকেল চালক আকাশকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর দুর্জয়ের মৃত্যু হয়। গুরুতর আহত হওয়া আকাশের অবস্থা আশঙ্কা জনক বলে জানা যায়।

কুন্দারহাট হাইওয়ে থানার ওসি আব্বাস আলী জানান, রোড এক্সিডেন্টে দুইজনের মৃত্যু হয়েছে ও একজন গুরুতর আহত হয়েছে। মোটরসাইকেল থানা হেফাজতে রয়েছে। উক্ত ঘটনায় মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com