বগুড়ায় ট্রাকচাপায় নিহত ২

স্টাফরিপোর্টার:
    সময় : শনিবার, জুন ১৫, ২০২৪, ৯:৫০ অপরাহ্ণ
  • ৩৪৮ Time View

বগুড়ায় পৃথক দূর্ঘটনায় ট্রাকচাপায় দুইজন নিহত হয়েছেন। শুক্রবার রাতে এবং শনিবার দুপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে পৃথক দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়৷

নিহতরা হলেন সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের মুক্তার খানের ছেলে আব্দুল আলীম এবং শেরপুর উপজেলার গাড়ীদহ মডেল ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের শাজাহান আলীর ছেলে সাব্বির হোসেন। শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ সৈয়দ আবুল হাসেম এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার সকালে আব্দুল আলীম বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বগুড়ার শেরপুরে বাসস্ট্যান্ড এলাকায় তার ভাগ্নের সঙ্গে দেখা করার উদ্দেশে বের হন। দুপুরে ১২টার দিকে ঘোগা বটতলা এলাকায় পৌঁছলে পেছন থেকে দ্রুতগামী ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আলীম মারা যান।

অপরদিকে, শুক্রবার রাতে সাব্বির হোসেন ঈদের বেতন বোনাস পেয়ে দুই বছরের মেয়ের জন্য ঈদের কেনাকাটা করে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিল। ফেরার পথে ঢাকা- বগুড়া মহাসড়কের বনানী এলাকায় পৌঁছলে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থালেই মারা যান। তিনি আরও বলেন, ‘দুপুরের ঘটনায় ঘাতক ট্রাক আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com