পার্বতীপুর উপজেলার শহর থেকে প্রায় ৫ কিলোমিটার দক্ষিণে চাঁন্দাপাড়া নামক গ্রাম সংলগ্ন পার্বতীপুর-ফুলবাড়ী মহাসড়কে মোটর সাইকেলের (জিক্সার-১৫০) গিয়ার ফেল করে রাস্তার পার্শে গাছের সঙ্গে ধাক্কা লেগে মোটর বাইক চালক বুলবুল (৪০) ঘটনাস্থলে নিহত হয়েছেন।
এ সময় পিচনে বসে থাকা তার ছোট ভাই বাবু মারাত্নক ভাবে আহত হয়েছেন।
দূর্ঘটনাটি ঘটে ১৪ জুন ২৪ ইং শুক্রবার রাত ১০ টায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থাল থেকে লাশ উদ্ধার করে নিয়ে যায় এবং সুরতহাল রিপোর্টের পরে পরিবারকে লাশ হস্তান্তর করে। নিহত বুলবুল শহরতলির নামাপাড়া নামক গ্রামের সুজাত আলীর ছেলে।
Leave a Reply