পার্বতীপুরে রেলহেড অয়েল ডিপো কর্মকর্তা ৬ দিন ধরে নিখোঁজ

ওসমান আলী, পার্বতীপুর (দিনাজপুর)প্রতিনিধি:
    সময় : শনিবার, জুলাই ৬, ২০২৪, ১:১৬ অপরাহ্ণ
  • ৭৫৬ Time View

দিনাজপুরের পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোতে কর্মরত যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের সহকারী ব্যবস্থাপক ও ডিপো সুপার (ডিএস) আহসান বিন জামান (তমাল) গত পাচঁদিন ধরে নিখোঁজ রয়েছেন। তার নিখোঁজের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করেছেন ওই ডিপোর উপ-ব্যবস্থাপক মোহাম্মদ শাহজালাল।

জানা গেছে, গত ২৭ জুন তমাল তার কর্মস্থল রেলহেড অয়েল ডিপোতে সর্বশেষ অফিস করেন। এরপর গত ১ জুলাই তার কাজে যোগদানের কথা ছিল।
কিন্তু সেদিন থেকে তিনি নিখোঁজ রয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে যমুনা অয়েল কোম্পানির উপ-মহাব্যবস্থাপক (অপারেশন) হেলাল উদ্দিন বলেন, তমালের নিখোঁজের খবর পেয়ে তার স্থায়ী ঠিকানা শরীয়তপুরে যোগাযোগ করেও তার সন্ধান মেলেনি। এ ঘটনায় পার্বতীপুর রেলওয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

পার্বতীপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম নিখোঁজের বিষয়টি নিশ্চিত করে বলেন, যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের সহকারী ব্যবস্থাপক ও ডিপো সুপার (ডিএস) আহসান বিন জামান (তমাল) নিখোঁজের ঘটনায় উপ-ব্যবস্থাপক মোহাম্মদ শাহজালাল একটি জিডি করেছেন।তমালের সন্ধানে পুলিশ কাজ করছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com