পাঁচবিবিতে ট্রাক্টরের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
    সময় : রবিবার, জুলাই ৭, ২০২৪, ১০:৪৬ অপরাহ্ণ
  • ৩৭২ Time View

জয়পুরহাটের পাঁচবিবিতে মেসি ট্রাক্টরের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষে মোস্তাাকিম (২৮) নামের এক যুবক নিহত হয়েছে।

নিহত মোস্তাাকিম উপজেলার বালিঘাটা ইউনিয়নের পাটাবুকা (মুন্সিপাড়া) গ্রামের গরু ব্যবসায়ী রহুল আমিনের পুত্র ।

রবিবার সকাল সোয়া ৮টা জয়পুরহাট-হিলি সড়কের টিএন্ডটি পাড়া খাতুনে জান্নাত মাদ্রাসার সামনে রাস্তার উপরে এ দূর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মোস্তাকিম মোটরসাইকেল নিয়ে পাঁচবিবি বাজারে যাওয়ার পথে টিএন্ডটি পাড়া খাতুনে জান্নাত মাদ্রাসার সামনে পৌঁছিলে অপর দিক থেকে আসা একটি মেসির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল আরোহী মোস্তাকিম বাইকসহ মেসির নিচে ঢুকে গিয়ে গুরুতর আহত হয়। খবর পেয়ে পাঁচবিবি ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ ফয়সাল বিন আহসান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com