পাঁচবিবিতে ওলামা পরিষদের নবগঠিত কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
    সময় : মঙ্গলবার, জুলাই ২, ২০২৪, ৫:১৫ অপরাহ্ণ
  • ৪০৪ Time View

পাঁচবিবিতে ওলামা-মাসায়েখ পরিষদের নবগঠিত কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার দুপুরে পাঁচবিবি বাইতুল নূর জামে মসজিদের দ্বিতীয় তলায়।

পরিচিতি সভায় সভাপতিত্ব করেন ওলামা পরিষদের কার্যনির্বাহী কমিটির সভাপতি মাওঃ আব্দুর ওয়াদুদ (খাতুনে জান্নাত মাদ্রাসা)।

প্রধান অতিথির বক্তব্য রাখেন পাঁচবিবি বাইতুন নূর জামে মসজিদের খতিব মাওঃ রুহুল আমীন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন হিজবুলা কমপ্লেক্সের পরিচালক মাওঃ আতাউর রহমান। আরো বক্তব্য রাখেন সহ-সভাপতি ও কোতোয়ালিবাগ উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক হাফিজার রহমান (দমদমা বায়তুস্ সালাম জামে মসজিদ), সাধারণ সম্পাদক ও দানেজপুর পুরাতন জামে মসজিদের খতিব মাওঃ মীর শহীদ মন্ডল, সহ-সাধারণ সম্পাদক মাওঃ সাইফুল ইসলাম (দরগাপাড়া), সাংগঠনিক সম্পাদক বাইতুন নূর মসজিদের মোয়াজ্জিন হাফেজ জামিল আহমেদ, অর্থ সম্পাদক স্টেশন জামে মসজিদের খতিব হাফেজ মাওঃ ইয়াহ ইয়া, থিক হও ফতুয়া বিষয়ক সম্পাদক মহব্বতপুর ফাজিল ডিগ্রী মাদ্রাসার উপাধ্যক্ষ মাওঃ গোলাম কিবরিয়া।

নবগঠিত কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন সহ-সভাপতি-২ মাওঃ নিয়ামুল বারী (ছোট মানিক), সহ-সাধারণ সম্পাদক হাফেজ সোহরাব হোসেন, সহ অর্থ সম্পাদক মাওঃ আব্দুল লতিফ (স্টেশন জামে মসজিদ), সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল মজিদ, সহ ফিক হও ফতুয়া বিষয়ক সম্পাদকদ্বয় মাওঃ শরিফুল ইসলাম ও মাওলানা মহিউদ্দিন, কিরাত বিষয়ক সম্পাদক হাফেজ সোহরাব হোসেন দানেশ (পুরাতন জামে মসজিদ), সহকীরাত বিষয়ক সম্পাদক হাফেজ মামুনুর রশিদ মামুন, দপ্তর সম্পাদক আদম আলী ও সহ দপ্তর সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাওঃ আবু হোসেন, সহ শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাওঃ জাহিদুল ইসলাম, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মিনহাজুল ইসলাম, সহ সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক বাবুল ইসলাম বাবু, প্রচার সম্পাদক প্রভাষক শাজাহান আলী, সহ প্রচার সম্পাদক শহিদুল ইসলাম মাসুম, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মাওঃ মঈনুল ইসলাম, সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাফেজ অলিউল হক নাঈম, প্রশাসনিক যোগাযোগ বিষয়ক সম্পাদক মিজানুর রহমান ইসলাম ও সহ প্রশাসনিক যোগাযোগ বিষয়ক সম্পাদক রাফিউল ইসলাম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com