পরকীয়ায় আটক বিএনপির এমপি টিপুর গাড়িচালক জিয়া

Reporter Name
    সময় : শুক্রবার, অক্টোবর ২, ২০২৬, ৭:১৭ অপরাহ্ণ
  • ৪০ Time View

মান্দা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মান্দায় এক হিন্দু নারীর সঙ্গে পরকীয়ার অভিযোগে বিএনপির এমপি ডা. ইকরামুল বারী টিপুর গাড়িচালক জিয়াবুর রহমান (৪২) নামে এক ইউপি সদস্য পদপ্রার্থীকে আটক করেছে পুলিশ। এ সময় ওই নারীকেও আটক করা হয়। পরে কোনো বাদী না থাকায় শুক্রবার দুপুরে প্রসিকিউশনের মাধ্যমে তাদের আদালতে পাঠানো হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বৃহস্পতিবার রাতে উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের জোতবাজার এলাকায় এ ঘটনা ঘটে। আটক জিয়াবুর রহমান জোতবাজার গোডাউনপট্টির আফজালের ছেলে। তিনি নুরুল্লাবাদ ইউনিয়নের ১০ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য পদপ্রার্থী বলে জানা গেছে। আটক নারী জোতবাজার এলাকার শ্রী সুব্রত দাসের স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে জোতবাজার এলাকায় একটি ঘরে ওই নারীর সঙ্গে পরকিয়া করতে যায় জিয়াবুর রহমান। এরপর বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

মান্দা থানার ওসি খোরশেদ আলম বলেন, ‘৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে আটক করে থানায় নিয়ে আসে। পরে কোনো বাদী না থাকায় শুক্রবার দুপুরে প্রসিকিউশনের মাধ্যমে তাদের আদালতে পাঠানো হয়েছে। আদালত তাদের জেলহাজতে পাঠিয়েছেন।’জিয়াবুর রহমান সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপুর গাড়িচালক ছিলেন কি না জানতে চাইলে ওসি খোরশেদ আলম বলেন, তিনি এমপির গাড়িচালক ছিলেন বিষয়টি নিশ্চিত। আটক জিয়াবুর রহমানের বিরুদ্ধে এর আগে কোনো অভিযোগ বা মামলা রয়েছে কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com