বগুড়ায় ১১ দলের লংমার্চ সফল করতে জামায়াতের প্রস্তুতি সভা

Reporter Name
    সময় : মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬, ৬:৫৩ অপরাহ্ণ
  • ১৪১ Time View

স্টাফ রিপোর্টার : আগামী ১৯ সেপ্টেম্বর গণভোটের গণরায় বাস্তবায়ন, গণহত্যার বিচার, তেল, গ্যাস ও বিদ্যুত সংকটের সমাধারন, দ্রব্যমূল্য এর উর্দ্ধগতিবাধ, আইনশৃংখলা পরিস্থিতির অবনিত রোধসহ বিভিন্ন দাবীতে ১১ দলীয় জোটের ঢাকা টু রংপুর অভিমুখী লং মার্চ ও বগুড়ার মাটিডালী বিমানমোড়ে অনুষ্ঠিতব্য সমাবেশ সফল করতে মঙ্গলবার সকালে বগুড়া মহানগর কার্যালয়ে জামায়াতে ইসলামী এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

মহানগর জামায়াত আমীর অধ্যক্ষ আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন নায়েবে আমীর মাওলানা আব্দুল হালিম বেগ, সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেক, অধ্যাপক রফিকুল আলম, এড. আল আমিন, মাওলানা আব্দুল হামিদ বেগ, অধ্যক্ষ ইকবাল হোসেন, নিজাম উদ্দিন, ছাত্র শিবির বগুড়া মহানগর সভাপতি শফিকুল ইসলাম শফিক প্রমুখ। প্রস্ততি প্রসঙ্গে মহানগর জামায়াতের প্রচার সম্পাদক অধ্যক্ষ ইকবাল হোসেন বলেন, সরকারের উপর বিরক্ত হয়ে জনগন লংমার্চে অংশ নিবে।

আশা করছি বগুড়ার সমাবেশে দেড় লক্ষাধিক মানুষ অংশ নেবেন। লংমার্চ সফল করতে বুধবার সকাল ১১ টায় টিএমএসএস মিলনায়তনে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে। জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম এমপি ব্রিফিং অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com