নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে নিহত ৫

সাতমাথা ডেস্ক:
    সময় : সোমবার, জুলাই ৮, ২০২৪, ১১:৫৬ পূর্বাহ্ণ
  • ২৫৭ Time View

ঢাকা-সিলেট-চট্টগ্রাম রেলপথে ট্রেনে কাটা পড়ে পাঁচ যুবক নিহত হয়েছে। তাদের বয়স আনুমানিক ১৮ থেকে ২৫ বছর। আজ সোমবার নরসিংদী রায়পুরা উপজেলার পলাশতলী ইউনিয়নের কমলপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

মেথিকান্দা স্টেশন মাস্টার আশরাফ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভোর ৪টা ৫৫ মিনিটে চিটাগাং মেইল ট্রেনে কাটা পড়ে ওই পাঁচ যুবক নিহত হয়েছে। লাশ উদ্ধারে রায়পুরা থানা ও নরসিংদী রেলওয়ে পুলিশ কাজ করছে।

এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) আফসান আল আলম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই পাঁচ ব্যক্তি ট্রেনে কাটা পড়েই মারা গেছে। নিহতদের পরিচয় শনাক্তের জন্য পিবিআইকে খবর দেয়া হয়েছে।

অজ্ঞাত পাঁচ যুবকের দ্বিখণ্ডিত লাশ উদ্ধারের পর মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে নরসিংদী রেলওয়ে পুলিশ সদস্যরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com