উপজেলা পরিষদ নির্বাচনে দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলা পরিষদে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন তাজওয়ার মোহাম্মদ ফাহিম নাইন্টি। তিনি ঘোড়া প্রতীকে ভোট পেয়েছেন ৪৯ হাজার ৯৩১।
নিকটতম প্রতিদ্বন্দ্বী নিজামুল হাসান শিশির মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ১৫ হাজার ১৫৫।
ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন আইনুল হক চৌধুরী। তিনি চশমা প্রতীকে ভোট পেয়েছেন ২৬ হাজার ৫৪৭। নিকটতম প্রতিদ্বন্দ্বী আফতাবুজ্জামান তালা প্রতীকে ভোট পেয়েছেন ১৩ হাজার ৯৪১।
মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন শাবানা খাতুন, কলস প্রতীকে ভোট পেয়েছেন ২৩ হাজার ৪৫১। নিকটতম প্রতিদ্বন্দ্বী পারুল বেগম বৈদ্যুতিক পাখা প্রতীকে ভোট পেয়েছেন ২১ হাজার ২৫৪।
৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন সহকারী নিটার্নিং অফিসার ও নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমান।
Leave a Reply