ধুনট উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি কম

ধুনট (বগুড়া) প্রতিনিধি:
    সময় : বুধবার, জুন ৫, ২০২৪, ১১:২১ পূর্বাহ্ণ
  • ৪৫৫ Time View

বগুড়ার ধুনট উপজেলায়৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন চতুর্থ ধাপে আজ সকাল ৮ টা থেকে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে । এই নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে মোট ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।এখন পর্যন্ত ভোটার উপস্থিতি সন্তোষজনক নয়।

উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ছেন আওয়ামী লীগের সভাপতি টি আই এম নূরুন্নবী তারিক ঘোড়া মার্কা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল সনি আনারস মার্কা ও বর্তমান চেয়ারম্যান আব্দুল হাই খোকন মটোর সাইকেল মার্কা।

ভাইস চেয়ারম্যান পদে ৩ জন চপল মাহমুদ টিউবওয়েল মার্কা, ইকবাল হোসেন রিপন তালা মার্কা, অমৃত কুমার লিটন মাইক মার্কা ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন।

সুলতানা জাহান সেলাই মেশিন মার্কা, রেবা খাতুন ফুটবল মার্কা, সিমা খাতুন প্রজাপতি মার্কা, পপি রাণী সাহা কলস মার্কা, নাজনীন নাহার হাঁস মার্কা।

উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায়, পৌরসভা সহ ১০ টি ইউনিয়নে১১ জন প্রার্থী প্রতিদন্দিতা করছেন।

সরজমিন ঘুরে দেখা যায় ভোটারের উপস্থিতি খুবই কম। বিলকাজুলী সরকারি প্রাথমিকবিদ্যালয়। পেচিবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়। মাঠপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাটিকোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের মোট ভোটার ২১৯৭ জন। এর মধ্যে মাত্র ১৭৪ ভোট গ্রহণ হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com