বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে রোববার বাদ জোহর বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা সহ জিয়া পরিবারের সদস্যদের দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র মোঃ রেজাউল করিম বাদশা, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, সাংগঠনিক সম্পাদক শহিদ উন নবী সালাম, কে এম খাইরুল বাশার কোষাধ্যক্ষ শাহাদত হোসেন, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল ইসলাম শুভ, সদস্য সচিব আবু হাসান, যুগ্ম আহ্বায়ক শহিবুল ইসলাম শিপন, রাগিব ইয়াসার মানিক, ফজলে রাব্বি সেতু, নাদিম মাহমুদ, সালমান সাদিক বাঁধন, আবু সুফিয়ান সফিন, সুজন মাহমুদ, সম্রাট হোসেন, পাপ্পু,বগুড়া শহর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জামিনুর হাসান শাওন, সদস্য সচিব হোসেন আলী, বগুড়া জেলা ছাত্রদলের সহ সাধারন সম্পাদক সাজু আহমেদ রবি স্বেচ্ছাসেবক দল নেতা হিরু, সুজা, কলিংস, সজল, রুহুল আমিন সহ জেলা, শহর ও উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

পরে তালিমুল কুরআন সিরাজুদ্দিন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় উন্নত মানের খাবার পরিবেশন করা হয় ।
Leave a Reply