চিরিরবন্দরে ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা

দিনাজপুর প্রতিনিধি:
    সময় : মঙ্গলবার, জুলাই ৯, ২০২৪, ৯:১৭ অপরাহ্ণ
  • ৩৪২ Time View

দিনাজপুরের চিরিরবন্দরে ফিজিশিয়ান স্যাম্পল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি এবং এক ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স না থাকায় ৩৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুর।

আজ ৯ জুলাই মঙ্গলবার দুপুরে চিরিরবন্দর উপজেলার রানীরবন্দরে নশরতপুর ইউপির সুইহারীবাজারে একটি ডায়াগনস্টিক সেন্টার ও দুইটি ওষুধের দোকানে এ অভিযান চালিয়ে জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক মোছা. মমতাজ বেগমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে তিনি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪৫ ধারায় মেডিকা ডায়াগনস্টিক সেন্টারকে লাইসেন্স না থাকায় ২০ হাজার টাকা এবং ৫১ ধারায় ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ দোকানে রাখার দায়ে মেসার্স মৃন্ময় মেডিকেল স্টোরকে ১০ হাজার ও মেসার্স জননী ফার্মেসীকে ৫ হাজার টাকা জরিমানা করেন।

অভিযানে চিরিরবন্দর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ কে এম শরীফুল হক, উপজেলা স্যানেটরি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মনজিল হোসেন সরকার উপস্থিত ছিলেন। এসময় পুলিশ সদস্যরা তাদের সহযোগিতা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com