ঘোড়াঘাটে এই প্রথম বাণিজ্যিক ভাবে ফ্রুট ব্যাগিং আম চাষ শুরু 

আজিজার রহমান , ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :
    সময় : শুক্রবার, জুন ২৮, ২০২৪, ৬:৩৫ অপরাহ্ণ
  • ৩৯৭ Time View
 দিনাজপুরের ঘোড়াঘাটে  এই প্রথম বাণিজ্যিকভাবে ফ্রুট ব্যাগিং আম চাষ শুরু হয়েছে। উপজেলার বিন্যাগাড়ী গ্রামে আহসান হাবিব ওরফে সাবু মিয়া সাড়ে ৫ বিঘা জমিতে ব্যানানা ম্যাঙ্গো জাতের ফ্রুট ব্যাগিং আম চাষ শুরু করেছেন।
ফ্রুট ব্যাগিং পদ্ধতির বৈশিষ্ট্য হলো বাইরের ক্ষতিকারক পোকা-মাকড়, বিরুপ আবহাওয়া কিংবা কোন প্রকার ক্ষতিকারক প্রভাবই এই ব্যাগের মধ্যে প্রবেশ করে আমের ক্ষতি করতে পারেনা। এখনও এই উপজেলায় কীটনাশক ছাড়া গ্রীষ্মকালীন ফল উৎপাদনের চিন্তা করতে পারেন না মৌসুমী চাষীরা। সময়ের পরিবর্তনের সাথে সাথে প্রথাগত পরিবর্তন সারা দেশের ন্যায় ঘোড়াঘাটেও প্রথাগত পরিবর্তন শুরু হয়েছে। উৎপাদিত ফল রপ্তানীর চিন্তা মাথায় রেখে বাণিজ্যিক ভিত্তিতে বিষমুক্ত নিরাপদ ফল উৎপাদনের লক্ষ্যে চিরাচরিত কীটনাশকের ব্যবহার কমাতে আহসান হাবিব বেছে নিয়েছেন ফ্রুট ব্যাগিং পদ্ধতি। এই ফ্রুট ব্যাগিং আম দেশের বিভিন্ন জেলা থেকে বিদেশেও রপ্তানী হয়। দেশের অন্যান্য জেলার ফ্রুট ব্যাগিং পদ্ধতিতে আম চাষ দেখে উপজেলা কৃষি অফিসে পরামর্শ নিয়ে তিনি এই প্রযুক্তি ব্যবহার শুরু করেছেন।
কীটনাশকের বিরুদ্ধে মানবদেহ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় ফ্রুট ব্যাগিং পদ্ধতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আম চাষী আহসান হাবিব মনে করেন।
চলতি মৌসুমে তার সাড়ে ৫ বিঘা জমিতে ফ্রুট ব্যাগিং পদ্ধতিতে আম চাষে তেমন সফলতা না পেলেও পরবর্তী মৌসুমে সাফল্য বয়ে আনবে বলে মনে করেন তিনি। এছাড়াও পরবর্তী মৌসুম থেকে অন্যান্য বাগানগুলি এ পদ্ধতি ব্যবহার করার আশা প্রকাশ করছেন। তিনি আরও আশা প্রকাশ করেন তার দেখাদেখি উপজেলার অন্যান্য আম চাষীরা এ পদ্ধতিতে আম চাষ করবেন।
সরেজমিনে দেখা গেছে, তার বাগানে থাকা সাড়ে ৩শ গাছে আমগুলো বিভিন্ন রঙ্গের টিস্যু ব্যাগ দিয়ে মোড়ানো অবস্থায় ঝুলছে। বাগানে গিয়ে তার টিস্যু ব্যাগে মোড়ানো আমগুলো দেখে মনে হয় যেনো গাছে পাখির বাসা ঝুলছে। টিস্যু ব্যাগ খুলে দেখা যায় সতেজ ও সবুজ পরিস্কার আম। আমের গায়ে কোন ধরনের দাগ নেই, ধুলি ও পোকা-মাকড় নেই, নেই রোগ বালাইও।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ রফিকুজ্জামানের সাথে কথা হলে তিনি জানান, ফ্রুট ব্যাগিং এর মাধ্যমে আম চাষ করলে তা হবে মানবদেহের জন্য নিরাপদ। এ পদ্ধতিতে আম চাষ করলে আম সতেজ ও পরিচ্ছন্ন থাকবে। বিষমুক্ত হওয়ায় মানবদেহের জন্য এসব ফল কোন ক্ষতির কারন হয়ে দাঁড়াবেনা।
তবে তিনি জানান, দেশের অনেক উপজেলায় ফ্রুট ব্যাগিং পদ্ধতিতে আম চাষের প্রকল্প থাকলেও ঘোড়াঘাট উপজেলায় এ প্রকল্পে এখনও নির্দেশনা পাওয়া যায়নি। তিনি জানান, উপজেলার ২/১ জন আম চাষী তার কাছে পরামর্শ নিতে আসলে এর উপকারীতা সম্পর্কে পরামর্শ দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com