ঘোড়াঘাটে ইউনিয়ন পরিষদের সাথে শিশুদের বাজেট ভাবনা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

আজিজার রহমান , ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :
    সময় : রবিবার, জুন ৩০, ২০২৪, ৯:৩৪ অপরাহ্ণ
  • ৩৬৭ Time View

দিনাজপুরের ঘোড়াঘাটে ইউনিয়ন পরিষদের সাথে শিশুদের বাজেট ভাবনা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় শিশুদের জন্য কি কি বিষয়ে বাজেট রাখা হয়েছে তা নিয়ে ব্যাপক আলোকপাত করা হয়।

রোববার বিকেলে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ঘোড়াঘাট এপির আয়োজনে উপজেলার পালশা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান মোঃ কবিরুল ইসলামের সাথে শিশুদের বাজেট ভাবনা বিষয়ে আলোচনা সভায় অংশ নেয় শিশু ফোরামের সদস্যরা।

এসময় উপস্থিত ছিলেন ইউপি সচিব বিষ্ণুপদ সরকার, ইউপি সদস্য মনসুর আলী, ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার মারিও মার্ডি, মো.মামুনুর রশিদসহ ইউপি সদস্যবৃন্দ।

এছাড়াও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ঘোড়াঘাট এপির শিশু ফোরামের সদস্যরা চারটি ইউনিয়ন ও একটি পৌরসভায় ইতিমধ্যে শিশুদের বাজেট ভাবনা বিষয় নিয়ে আলোচনা করেন। এতে শিশু ফোরামের ৬০ জন সদস্য অংশ গ্রহন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com