গাবতলীতে ভোটে অনিয়ম : এক প্রিজাইডিং অফিসার গ্রেফতার, ৩ জনকে অব্যাহতি

গাবতলী (বগুড়া) প্রতিনিধি:
    সময় : বুধবার, মে ৮, ২০২৪, ৭:১৬ পূর্বাহ্ণ
  • ৩৬২ Time View

বগুড়ার গাবতলী উপজেলা নির্বাচনে ভোটগ্রহনকালে এক প্রিজাইডিং অফিসার ও প্রার্থীর এজেন্ট গ্রেফতার করেছে পুলিশ। একই উপজেলায় আরেকটি কেন্দ্রে প্রিজাইডিং অফিসারসহ তিনজনকে অব্যাহতি দেওয়া হয়েছে।

রামেশ্বরপুর ইউনিয়নের একটি কেন্দ্রে ব্যালট পেপার বাহিরে দেওয়ার অভিযোগে প্রিজাইডিং অফিসার ও প্রার্থীর এজেন্টকে আটক করেছে পুলিশ।

একই উপজেলার  সোনারায় উচ্চ বিদ্যালয়কেন্দ্রে দুটি বুথে জাল ভোট দেওয়ার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে  প্রিজইডিং অফিসার এ টি এম আমিনুল ইসলাম এবং হাফিজার রহমান ও  আব্দুল মোত্তালিব নামের দুই সহকারী প্রিজাইডিং অফিসারকে অব্যাহতি দেওয়া হয়েছে। বুধবার (৮ মে) দুপুর ১২টার দিকে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।  তার পরিবর্তে বগুড়া সৈয়দ আহম্মেদ কলেজের সহকারী অধ্যাপক আব্দুর রফিককে দায়িত্ব দেওয়া হয়েছে। এসব তথ্য নিশ্চিত করেছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম জাকির হোসেন৷

বুধবার (৮ মে) বেলা সাড়ে ১১টার দিকে মাঝপাড়া কুসুম কলি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন প্রিজাইডিং অফিসার শাহজাহান আলী এবং আনারস মার্কার এজেন্ট এরশাদ আলী।

অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন জানান, প্রিজাইডিং অফিসার শাহজাহান আলী ৯০০ ব্যালট পেপার স্বাক্ষর ও সিলসহ এজেন্ট এরশাদ আলীর মাধ্যমে কেন্দ্রের বাহিরে পাঠায়। এরপর বিভিন্ন ভোটারের মাধ্যমে ৩০০ ব্যালট বক্সে ফেলানো হয়। পরবর্তীতে এরশাদকে আটক করে ৬০০ ব্যালট উদ্ধার করা হয়। পরে প্রিজইডিং অফিসারের কাছ থেকে আরও ৯০০ ব্যালটের মুড়ি উদ্ধার করা হয়৷ আটক দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার সকাল ১০টায় সোনারায় উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসে দেখা যায়,  প্রায় তিন থেকে চার সারি পুরুষ ভোটার দাঁড়িয়ে ছিলেন। তবে ওপরে ভোট কক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের অলস বসে থাকতে দেখা যায়। পরে প্রিসাইডিং কর্মকর্তার সঙ্গে কথা বলতে গেলে দেখা যায় তাদের কক্ষের দরজা বাইরে থেকে আটকানো। পরে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাদিয়া আফসানা রিমার নেতৃত্বে মোবাইল কোর্ট এসে ঘটনার সত্যতা পায়। পরে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় এবং এদের বিরুদ্ধে নির্বাচন কমিশন ব্যবস্থা নেবে বলে মোবাইল কোর্ট জানায়।

এদিকে, সহকারী প্রিজাইডিং অফিসারদের দাবি, ১০ থেকে ১৫ জন অজ্ঞাত ব্যক্তি এসে তাদের কাছ থেকে ব্যালট বই ছিনিয়ে নেয়। এ ব্যাপারে প্রিজাইডিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের জানানো হলেও তারা কোনো ব্যবস্থা না নেওয়ার অভিযোগ করেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com