ফিলিস্তিনের গাজায় ইসরাইলি হামলায় গর্ভবতী নারী-শিশুসহ ১৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এরমধ্যে নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরাইলের হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ১০ ফিলিস্তিনি।
মঙ্গলবারের হামলায় নিহতদের মধ্যে এক গর্ভবতী নারী ও তার অনাগত শিশুও রয়েছে। এছাড়া গাজা সিটিতে পৃথক হামলায় নারী ও শিশুসহ আরও ৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। খবর আলজাজিরার।
প্রতিবেদনে বলা হয়েছে, মধ্য গাজায় নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরাইলি বোমা হামলায় এক গর্ভবতী নারী এবং তার অনাগত সন্তানসহ ১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে ওয়াফা নিউজ এজেন্সি জানিয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, নুসেইরাত শরণার্থী শিবিরের আল-জাওয়াইদা এলাকায় বাস্তুচ্যুত লোকদের ভিড়ে বোমা হামলা করা হলে প্রাণহানির এই ঘটনা ঘটে।
Leave a Reply