জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মাসুদুল হাসান কে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় কর্তৃক সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সহিত প্রাথমিক শিক্ষা প্রশাসন ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভাবে দায়িত্ব পালন করেছেন। সেজন্য তাঁকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রাথমিক শিক্ষা পদক/২৩ উপজেলা শিক্ষা অফিসার ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছেন।
মোঃ মাসুদুল হাসান প্রাথমিক শিক্ষা পদক-২৩ শ্রেষ্ট উপজেলা শিক্ষা অফিসার নির্বাচিত হওয়ায় আক্কেলপুর উপজেলা শিক্ষা অফিসের সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ইমরান হোসেন সহ সকল কর্মকর্তা, কর্মচারীবৃন্দ তাঁকে অভিনন্দন জানিয়েছেন।
Leave a Reply