আদমদীঘির ধান শরিয়তপুরে উদ্ধার; আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার-২

সান্তাহার (বগুড়া) প্রতিনিধি:
    সময় : রবিবার, মে ২৬, ২০২৪, ১২:৫৯ অপরাহ্ণ
  • ৩১৪ Time View

বগুড়ার আদমদীঘি থানা পুলিশ ২১৫ বস্ত ধান আত্মসাতের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে। সেই সাথে তাদের নিকট থেকে ৭১ বস্তা ধান উদ্ধার করা হয়েছে। শনিবার (২৫ মে) শরিয়তপুর জেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তবে আত্মসাতের মূলহোতা ট্রাক ড্রাইভার পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে।

গ্রেপ্তারকৃতরা হলো, শরিয়তপুর জেলার গোসাইরহাট থানার সাবের পাড়া এলাকার মোজাম্মেল সরদারের ছেলে লিংকন সরদার (৩৫) ও ডামুড্যা থানার ফুলকুড়ি এলাকার গোডাউন মালিক শুকুর সরদারের ছেলে ওয়াহেদুল জামান টুটুল (২৮)। রবিবার দুপুর ২টায় থানা চত্বরে প্রেস ব্রিফিং এ তথ্যটি নিশ্চিত করেন আদমদীঘি সার্কেলের সহকারী পুলিশ সুপার নাজরান রউফ।

আদমদীঘি থানার ওসি রাজেশ কুমার চক্রবর্ত্তী জানান, গত শনিবার (১৮মে) দুপুরে জনৈক শফিকুল ইসলাম হান্নানের নিকট থেকে ‘ঢাকা মেট্রো-ট-১৬-৪৮৫২’ নামের একটি পণ্যবাহী ট্রাক ভাড়া করে। এরপর আদমদীঘি কুসুম্বী বাজারের রতন সাহার আড়ত থেকে প্রায় ৫ লাখ টাকার ২১৫ বস্তা ধান নারায়নগঞ্জ জেলার গন্দবপুর তালতলা এলাকায় রুপসী মেসার্স সিটি অটো রাইচ এন্ড ডাল মিলের উদ্দেশ্যে রওনা করেন ড্রাইভার জাহাঙ্গীর আলম। পরের দিন রবিবার যথাস্থানে ধানের গাড়ি না পৌঁছানোয় খবর নিয়ে দেখে সেখানে ধানের গাড়ি নিয়ে যায়নি ড্রাইভার জাহাঙ্গীর। তখন শাহিন হোসেন একাধিক বার মুঠোফোনে ড্রাইভার এবং হেলপারের সঙ্গে যোগাযোগ করলে তাদের মুঠোফোনে বন্ধ দেখায়। এরপর তাদের নাম্বার বন্ধ দেখে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে খবর না পেয়ে একপর্যায়ে থানায় একটি এজাহার দায়ের করেন ট্রাক শ্রমিক বন্দবস্তকারী অফিসের সদস্য সাহিন হোসেন। এরপর বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তের একপর্যায় গত শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ঘটনার সঙ্গে জড়িত শরিয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার সাবেরপাড়া গ্রামের লিংকন সরদার নামের এক ব্যক্তিকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। তার দেওয়া তথ্যমতে একই এলাকার কোদালপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠের মধ্যে থেকে ওই ট্রাকটি উদ্ধার করা হয়। লিংকন সরদারকে আরও জিজ্ঞাসাবাদ করলে একপর্যায়ে একই জেলার ডামুড্যা উপজেলার ডামুড্যা বাজারে শুকুর সরকরের গোডাউন ঘর থেকে ৭১ বস্তা ধানসহ ঘটনার সঙ্গে জড়িত তার ছেলে ওয়াহেদুল জামান টুটুলকে গ্রেপ্তার করা হয়েছে।

ওসি আরও জানান,  এ ঘটনায় আইনি প্রক্রিয়া শেষে দুই ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে। এবং ঘটনার সঙ্গে জড়িত ড্রাইভারসহ অন্যান্যদের গ্রেপ্তার করার চেষ্টা চালানো হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com