আরও চার হত্যা মামলায় গ্রেফতার সাবেক আইজিপি মামুন

সাতমাথা ডেস্ক:
    সময় : বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১২, ২০২৪, ১০:৪৬ পূর্বাহ্ণ
  • ২৭৪ Time View

বৈষম্যবিরোরধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীতে পৃথক চার হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে।

বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার মিছিলে নির্বিচার গুলিবর্ষণে রাজধানীর মোহাম্মদপুরে মুদি দোকানি আবু সায়েদ হত্যা মামলায় গ্রেফতার হয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) আবদুল্লাহ আল মামুন। ইতোমধ্যে এ মামলায় তাকে ৮ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। তবে আবারও তার ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ।

এর আগে গত ৪ সেপ্টেম্বর সকাল তাকে আদালতে আনা হয়। এ সময় মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। তার ৮ দিন রিমান্ড মঞ্জুর করেন আদালত।

গত ৩ আগস্ট রাতে উত্তরা থেকে আবদুল্লাহ আল মামুনকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com