সকাল থেকে বহুত চেষ্টা করেও ছাত্রদের থামানো গেলোনা। পুলিশ এবং যুবলীগের নেতাকর্মীদের প্রতিরোধ দেয়াল টপকে হাজার হাজার ছাত্র-জনতা বগুড়া শহরের জিরো পয়েন্ট সাতমাথা দখলে নিয়েছে।
বেলা সাড়ে ১১টার পরপরই বিক্ষুব্ধ ছাত্র-জনতা চারিদিক থেকে মিছিল নিয়ে সাতমাথায় প্রবেশ করে। এসময় পুলিশ টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে মিছিল ছত্রভংগ করার চেষ্টা করে ব্যর্থ হয়।
বিক্ষুব্ধ ছাত্র-জনতা পুলিশকে হামলা থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছেন। ছাত্র-জনতার ওপর হামলা হলে থানা ঘেরাও করারও হুমকি দিযেছেন বিক্ষোভকারীরা।
বর্তমানে সারা শহরে থমথমে পরিবেশ বিরাজ করছে। হাজার হাজার মানুষ ছাত্রদের মিছিলে যোগ দিতে ঘর ছেড়ে বেরিয়ে এসেছে।
শহরের কোন দোকানপাট খোলেনি। রাস্তায় যানবাহন চলছেনা।
শহরের বাইরে গ্রামাঞ্চলের রাস্তা-ঘাটেও সর্বাত্মক অসহযোগ আন্দোলন পালিত হচ্ছে।
Leave a Reply