বগুড়ায় ছাত্র-জনতার ওপর পুলিশের টিয়ারসেল নিক্ষেপ : সাতমাথা এখনো ছাত্র-জনতার দখলে

স্টাফ রিপোর্টার:
    সময় : শনিবার, আগস্ট ৩, ২০২৪, ৪:৪৫ অপরাহ্ণ
  • ৪০৪ Time View

বগুড়ায় আজ ইতিহাসের সবচেয়ে বড় ছাত্র-জনতার বিক্ষোভ অনুষ্ঠিত হলো। শহরের জিরোপয়েন্ট সাতমাথা উপচে আশে পাশের সড়ক লোকে লোকারণ্য হযে পড়েছিল। হঠাৎই পুলিশ টিয়ারসেল নিক্ষেপ করলে চিত্র পাল্টে যায় মুহুর্তেই।

ছাত্র-জনতা ছত্রভঙ্গ হয়ে সাতমাথার চারিদিকে ছড়ি পড়েছে। কিছুক্ষণের মধ্যেই আবারও সবাই সাতমাথা দখল করে বিক্ষোভ শুরু করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার ছাত্র-জনতা সাতমাথায় জড়ো হচ্ছিল। বৃষ্টি কিছুটা কমার পর মানুষের উপস্থিতি বাড়তে থাকে। এই অবস্থায় আনুমানিক বিকেল সোয়া ৪টার দিকে একদল শিক্ষার্থী মিছিল নিয়ে সার্কিট হাউজ রোড় দিয়ে জলেশ্বরীতলার দিকে যাওয়ার সময় পুলিশ প্লাজার সামনে পুলিশকে লক্ষ্য করে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকে। এসময় উত্তেজনা দেখা দেয়। এসময় কে বা কারা রানার প্লাজার সামনে দাঁড়িয়ে থাকা পুলিশের রায়টকারে ঢিল ছুঁড়লে পুলিশ টিয়ারসেল মারতে থাকে। মুহুর্তের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

পুলিশ নবাববাড়ী সড়কে যাতায়াতকারী সাধারন মানুষের ওপর কমপক্ষে ১০/১২টি টিয়ারসেল ছুঁড়েছে। টিয়ারসেলের ঝাঁজে এই এলাকার দোকানদার এবং বাসিন্দারা তাদের ঘরের মধ্যেও টিকতে পারছেনা। এখনো থেমে থেমে টিয়ারসেলের শব্দ শোনা যাচ্ছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com