বগুড়ায় সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ শিথিল

স্টাফরিপোর্টার:
    সময় : বৃহস্পতিবার, জুলাই ২৫, ২০২৪, ৯:৪৮ পূর্বাহ্ণ
  • ৩০৮ Time View

আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বগুড়া শহরে শিথিল থাকবে কারফিউ। জেলা ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম গতকাল বুধবার বিকেলে এই ঘোষনা দেন।

শহরে মাইকিং করে কারফিউ শিথিলের এই ঘোষনা প্রচার করা হয়।

ঘোষনায় বলা হজয় কারফিউ শিথিল থাকা অবস্থায় সকল দোকানপাট খোলা থাকবে। জনগণ স্বাবাবিক জীবন যাপন করতে পারবেন।

কোটা সংস্কার আন্দোলন নিয়ে সৃষ্ট পরিস্থিতি ও কারফিউ জারির কারণে রোববার (২১ জুলাই) থেকে মঙ্গলবার পর্যন্ত সরকারি-বেসরকারি অফিসে সাধারণ ছুটি ছিল। এর আগের দু’দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি ছিল। সে হিসাবে টানা পাঁচ দিন পর বুধবার আংশিকভাবে খুলে দেয়া হচ্ছে সরকারি ও বেসরকারি অফিস।

তবে, সকাল ৯ টার পরিবর্তে অফিস শুরু হচ্ছে সকাল ১১টা থেকে এবং বিকেল ৫টার পরিবর্তে অফিস চলে বিকেল ৩টা পর্যন্ত।

জরুরি পরিষেবাসহ গণমাধ্যম কারফিউয়ের আওতামুক্ত রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com