এইচএসসি ও সমমান পরীক্ষা চলাকালীন সময়ে

ঘোড়াঘাটে কেন্দ্রের বাইরে প্রশ্নপত্রের সমাধান করার সময় ২ শিক্ষক আটক

আজিজার রহমান, ঘোড়াঘাট(দিনাজপুর) প্রতিনিধি :
    সময় : রবিবার, জুলাই ৭, ২০২৪, ১০:৪৮ অপরাহ্ণ
  • ৩৭৫ Time View

দিনাজপুরের ঘোড়াঘাটে এইচএসসি ও সমমান পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্রের বাহিরে মসজিদে বসে প্রশ্নপত্রের সমাধান করার সময় ২ শিক্ষককে আটক করেছেন উপজেলা নির্বাহী অফিসার ।

আটককৃতরা হলেন কৃষ্ণরামপুর সিনিয়র ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যক্ষ সুলতান-নুর-ইসলাম ও দেওগ্রাম ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক রেজাউল করিম। এ সময় ৯টি মোটরসাইকেল, ৪টি মোবাইল ফোন ও গাইড বই উদ্ধার করা হয়েছে।

জানা গেছে,  রবিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম পরীক্ষা কেন্দ্র পরিদর্শনকালীন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন ৩নং সিংড়া ইউপির কশিগাড়ী জামে মসজিদে কতিপয় শিক্ষক মোবাইলের মাধ্যমে প্রশ্নপত্রের ছবি নিয়ে সমাধান করছেন। সেখানে অবস্থানরত শিক্ষকরা ইউএনও’র উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ২ জনকে আটক করতে সক্ষম হন। পরবর্তীতে ঘোড়াঘাট থানা পুলিশ সেখানে উপস্থিত হয়ে ৯টি মটরসাইকেল, ৪ টি মোবাইল ফোন ও কিছু গাইড বই উদ্ধার করে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম জানান, রামেশ্বরপুর ফাজিল মাদ্রাসায় প্রিন্সিপাল মইনুল ইসলামকে বাদি করে আটক ২ জন সহ আরও অজ্ঞাত নামা কয়েক জনকে আসামি করে ঘোড়াঘাট থানায় নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ জানান, এ বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com