কুড়িগ্রামের নাগেশ্বরীতে উপজেলা পরিষদ চেয়ারম্যান কে এম মহিবুল হক খোকন, উপজেলা ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম রুবেল, মহিলা ভাইস চেয়ারম্যান মিনারা খাতুন ৭ জুলাই রবিবার সকাল ১০ ঘটিকায় পরিষদে যোগদান করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ, পৌর মেয়র মোহাম্মদ হোসেন ফাকু, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আমিনা বেগম অনন্যা,সাবেক ভাইস চেয়ারম্যান, আব্দুল আজিজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুল ইসলাম, শিক্ষা অফিসার লুতফর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোফাখখারুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ সহ সুধি মহল।
যোগদানের পর উপজেলা প্রশাসন হলরুমে ৬ষ্ঠ নাগেশ্বরী উপজেলা পরিষদের প্রথম সভায় যোগদান করে বক্তব্য রাখেন কে এম মহিবুল হক খোকন।
Leave a Reply