পাঁচবিবিতে বণিক সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র উত্তোলন

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
    সময় : শনিবার, জুলাই ৬, ২০২৪, ৬:১৫ অপরাহ্ণ
  • ৩২২ Time View

জয়পুরহাটের পাঁচবিবিতে বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে ২০ টি পদে ৪৪ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে সভাপতি পদে ৩ জন ও সম্পাদক পদে ৪ জন প্রার্থী রয়েছে।

মনোনয়নপত্র উত্তোলন যারা করেছেন তাদের মধ্যে রয়েছে (মিজান-বাবু সোনার পরিষদ) সভাপতি পদে মিজানুর রহমান মিজান ও সাধারণ সম্পাদক পদে মোহতাব মন্ডল (বাবু সোনার), সহ-সভাপতি পদে ২ জন শ্রী গকুল চন্দ্র দাস ও আমিনুর রহমান বাবু, সহ-সাধারণ সম্পাদক পদে ২ জন শহিদুল ইসলাম মাসুম ও সানোয়ার হোসেন, কোষাধ্যক্ষ পদে আব্দুল মাবুদ, দপ্তর সম্পাদক পদে আরাফাত হোসেন, সহ-দপ্তর সম্পাদক পদে মাহফুজ আহম্মেদ, সমাজসেবা পদে রাফিউল ইসলাম রুবেল ও ক্রীড়া সম্পাদক পদে মিজান হোসেন। এছাড়াও (দুলু-রাব্বি পরিষদ) সভাপতি পদে দুলু গোয়ালা ও সাধারণ সম্পাদক পদে শফিউল আলম চৌধুরী রাব্বি, সহ-সভাপতি পদে সাজেদুর রহিম সাজু, (তাইজুল-বাপ্পী পরিষদ) এর সহ সাধারণ সম্পাদক পদে বিশিষ্ট ব্যবসায়ী মামুন দেওয়ান, বিভিন্ন ওয়ার্ডের সদস্য পদে ২নং ওয়ার্ডের মাহমুদ হাসান মিঠু, ৫নং ওয়ার্ডে সদস্য পদে ফ্লোরা ফ্যাশনের ব্যবসায়ী ফজলে রাব্বী সুমন, ক্রীড়া সম্পাদক পদে এনামুল হাসান মুন্না আনসারী, ৮নং ওয়ার্ডে সদস্য পদে ব্যবসায়ী নেপাল বিহারী দাস, ২নং ওয়ার্ডে বিদ্যুৎ বিশ্বাস, সাধারণ সম্পাদক পদে স্বতস্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র উত্তোলন করেন সমিতির সাবেক সহ-সভাপতি পাঁচবিবি মডেল মাদ্রাসার (সাবেক ক্যাডেট মাদ্রাসা) পরিচালক শফিকুল আলম কলম।

এছাড়াও বৃহস্পতিবার প্রথম দিনে ওয়াল্টন শো-রুমের স্বত্ত্বাধিকারী সভাপতি পদে তাইজুল ইসলাম ও সম্পাদক পদে রাখি সুইট মিটের স্বত্ত্বাধিকারী বাপ্পী সরকার সহ তাদের প্যানেলের বিভিন্ন পদে মনোনয়নপত্র উত্তোলন করেছেন বলে প্রধান নির্বাচন কমিশনার শফিকুল ইসলাম চৌধুরী বিপ্লব জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com