বিরামপুরে পিকআপ চাপায় বৃদ্ধ নিহত

দিনাজপুর প্রতিনিধি:
    সময় : শনিবার, জুলাই ৬, ২০২৪, ২:০০ অপরাহ্ণ
  • ২৫৭ Time View

বিরামপুর উপজেলার টাটকপুর নামক স্থানে শনিবার সকালে রাস্তা পারাপারের সময় পিকআপ চাপায় এক বৃদ্ধ নিহত হয়েছেন।

জানা গেছে, দিনাজপুর-গোবিন্দগঞ্জ-ঢাকা মহাসড়কের বিরামপুর টাটকপুর মোড়ে শনিবার সকালে হোসেন আলী (৭০) রাস্তা পার হচ্ছিলেন। এসময় একটি অজ্ঞাত পিকআপ ভ্যান তাকে চাপা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত হোসেন আলী টাটকপুর গ্রামের মৃত: ইছাহাক আলীর ছেলে।

বিরামপুর থানার ওসি সুব্রত কুমার সরকার জানান, এঘটনায় থানায় একটি মামলা হয়েছে এবং পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com