পার্বতীপুরে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান দ্বয়ের শপথ ও দায়িত্বভার গ্রহণ

ওসমান আলী, পার্বতীপুর (দিনাজপুর)প্রতিনিধি:
    সময় : বুধবার, জুলাই ৩, ২০২৪, ১০:৪২ অপরাহ্ণ
  • ৫৫৭ Time View

দিনাজপুরের পার্বতীপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান দ্বয়ের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সেই সাথে তাঁরা নিজ নিজ দায়িত্বভার গ্রহন করেছেন।

বুধবার (৩ জুলাই) সকাল ১০টায় রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আলহাজ হাফিজুল ইসলাম প্রামাণিক, ভাইস চেয়ারম্যান আমিরুল মোমিনীন মমিন ও মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা নাসরিন শপথ গ্রহণ করেন।

রংপুর বিভাগীয় কমিশনার মো: জাকির হোসেন তাঁদের শপথ পাঠ করান।

এ সময় বিভাগ ও জেলা পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। একইদিন দুপুরে নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদ্বয় পার্বতীপুর উপজেলা পরিষদে উপস্থিত হয়ে তাঁদের নিজ নিজ দায়িত্বভার গ্রহণ করেন।

গত ৫ জুন অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে আলহাজ হাফিজুল ইসলাম প্রামাণিক তৃতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হন। নতুন করে দায়িত্বভার নিয়ে তিনি তার কার্যালয়ে উপস্থিত বিভিন্ন স্তরের মানুষের সাথে কুশলাদি বিনিময় করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com