দিনাজপুরে ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল বিতরণ

ওসমান আলী, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:
    সময় : সোমবার, জুলাই ১, ২০২৪, ১২:৩৭ অপরাহ্ণ
  • ৬২৪ Time View

 

জেলা সদরে আজ কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত ৪৩২ টি পরিবারে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার বিকালে দিনাজপুর পৌরসভার মানবিক সহায়তা কর্মসূচি বাস্তবায়ন কমিটির আওতায় এসব চাল বিতরণ করেন পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আবু তৈয়ব আলী দুলাল।

এসময় শহর সমাজসেবা কর্মকর্তা মো. মাইনুল ইসলাম, পৌর কাউন্সিলর আশ্রাফুজ্জামান বাবু, জাহাঙ্গীর আলম, রেহাতুল ইসলাম খোকা, মতিবুর রহমান বিপ্লব, আল মামুন রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ৩০ মে গভীর রাতে দিনাজপুরে কালবৈশাখী ঝড়ে ব্যাপক তাণ্ডব চালিয়ে দোকান-বাড়ি-গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে। বিভিন্ন এলাকায় সড়কে গাছ ও বিদ্যুতের পিলার ভেঙে পড়ে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। উড়ে যায় শহরের কয়েকশ বাড়ি-দোকানঘরের টিনের চালা। ঝড় থেমে গেলে জেলা প্রশাসক ও পুলিশ সুপার সাথে সাথে ঘূর্ণিঝড় কবলিত এলাকা পরিদর্শন শেষে তাৎক্ষনিক ভাবে উপহার সামগ্রী তুলে দেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com