কাহালু পৌর সভার ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট ঘোষনা

এম এ কাদের, কাহালু (বগুড়া) প্রতিনিধি:
    সময় : রবিবার, জুন ৩০, ২০২৪, ৬:৫৭ অপরাহ্ণ
  • ৩৫৬ Time View

বগুড়ার কাহালু পৌরসভার ২০২৪-২০২৫ অর্থ বছরের ৩৮ কোটি ৩৯ লাখ ৭২ হাজার ৯৫ টাকা ২৫ পয়সা বাজেট ঘোষনা করা হয়।

রোববার বিকেলে কাহালু পৌরভবনে বাজেট ঘোষনা করেন পৌর মেয়র উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব আব্দুল মান্নান।

বাজেটে উদ্বৃত্ত দেখানো হয়েছে ২৬ লাখ ৬ হাজার ৮৭১ টাকা ২৮ পয়সা।

এবারের আয়ের বিবরনীতে দেখানো হয়েছে প্রারন্তিক স্থিতি ১৬ লাখ ৬ হাজার ২৬৬ টাকা ৫৮ পয়সা। রাজস্ব খাত, উপাংশ-১ হতে ২২ কোটি ১৮ লাখ ৩ হাজার ২২৭ টাকা ৭০ পয়সা ও উন্নয়ন খাত হতে ৩৬ কোটি ১৮ লাখ ২ হাজার ৬০১ টাকাসহ মোট ৩৮কোটি, ৩৯ লাখ ৭২ হাজার ৯৫টাকা ২৮ পয়সা।

এবং ব্যয়ের খাত রাজস্ব উপাংশ-১ এ দেখানো হয়েছে ২ কোটি ১১ লাখ ৮৬ হাজার ৬৩২ টাকা এবং উন্নয়ন খাতে ৩৬ কোটি ১ লাখ ৮২ হাজার ৬০১ টাকা।তবে এবারের বাজেটে পানি সরবরাহ খাত উপাংশ-২ কোন প্রকার আয় ব্যয় ধরা হয়নি।

এসময় উপস্থিত ছিলেন পৌরসভার ভারপ্রাপ্ত নির্বাহী মোঃ এখলাস হোসেন,সহকারী প্রকৌশলী শরিফুল ইসলাম,প্যানেল মেয়র ইউসুফ আলী, কাউন্সিলর হাফেজ নজরুল ইসলাম সাইফুল, ইব্রাহীম আলী,দেলোয়ার হোসেন বাদল,শাহজান শাহ,অঅলহাজ্ব জাহেদুর রহমান, আব্দুল আলীম,মোজাম্মেল হক মোজাম, আরিফুর রহমান, সংরক্ষিত কাউন্সিলর রশিদা আক্তার বাবলী, শিউলি রাণী দেব,পৌর ক্যাশিয়ার রফিকুল ইসলামবগুড়া জেলা পৌর এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আলহাজ্ব ফাকরুল ইসলাম, কাহালু উপজেলা পৌর এসেসিয়েশনের সভাপতি হারুনুর রশিদসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com