গাবতলীর কাগইল তিনমাথা সিএনজি মোড়ে বৃষ্টি হলেই হাঁটুপানি

Author আতাউর রহমান, গাবতলী (বগুড়া) প্রতিনিধি:
    সময় : শুক্রবার, জুন ২৮, ২০২৪, ৬:৫৫ অপরাহ্ণ
  • ৪৪২ Time View

বগুড়া গাবতলীর কাগইলের তিনমাথা সিএনজি মোড়ে একটু বৃষ্টি হলেই হাটু পানি জমে জনদূর্ভোগ সৃষ্টি হয়েছে।

মোকামতলা, পিরগাছা, উজগ্রামের তিন রাস্তার মধ্যস্থল এই জনগুরুত্বপূর্ন স্থানের রাস্তার পাথর, ইট, খোয়া বালুু দেবে ও ঊঠে গিয়ে বড়বড় গর্তের সৃষ্টি হয়েছে। যারফলে একটু বৃষ্টি হলে হাটু পানি জমে যায়।

কাগইল ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তা জানান, রাস্তার উভয় পাশের অপরিকল্পিতভাবে মার্কেট গড়ে ওঠায় এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি সহজে বের হতে পারেনা ফলে সৃষ্টি হয় জলাবদ্ধতা। এতে করে ভোগান্তি পোহাতে হয় কয়েটি ইউনিয়নের ছোট বড় প্রায় দেড় হাজার যানবাহনসহ পথচারীদের।

কাগইলের জমালয় মন্দির কমিটির সভাপতি সুমন কান্তি রায় কুশি জানান, মার্কেট মালিকরা রাস্তার দু’পাশের ফুটপাত দখল করে রাস্তা ছোট করে রেখেছে, সাধারন জনসাধারন ফুটপাত ব্যবহার করতে পারছেনা, ফলে রাস্তার কাদার মধ্যে চলাচল করছে।

সিএনজি চেইন মাস্টার নুরু মিয়া জানান, আমার চক্ষের সামনে প্রতিদিন এখানে ছোট খাট দূর্ঘটনা ঘটে আহত হচ্ছেন যাত্রী এবং ড্রাইভারগন। তিনি দাবী করে বলেন প্রসস্ত রাস্তাটির দুপাশের্^ দখলমুক্ত এবং মোড়ের নিচু জায়গা উঁচু ও পানি নিষ্কাশনের ব্যবস্থা করা প্রয়োজন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com