সেতু ভেঙে বরযাত্রীবাহী গাড়ি খালে : নিহত ১০, নিখোঁজ ১১

সাতমাথা ডেস্ক:
    সময় : শনিবার, জুন ২২, ২০২৪, ৬:২০ অপরাহ্ণ
  • ৩৯৮ Time View

বরগুনার আমতলীতে সেতু ভেঙে বরযাত্রী বহনকারী দুটি গাড়ি খালে পড়ে গেছে। এ ঘটনায় নারী ও শিশুসহ ১০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছে আরো ১১ জন।

শনিবার (২২ জুন) দুপুরে উপজেলার হলদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, সেতু ভেঙে মাইক্রোবাস খালে পড়ার ঘটনা শুনে ঘটনাস্থলে গিয়ে ১০টি লাশ উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার দুপুর ২টার দিকে হলদিয়া ইউনিয়নের ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে একটি মাইক্রোবাস ও অটোরিকশা পার হওয়ার সময় ব্রিজ ভেঙে খালে পড়ে যায়। এ সময় অটোরিকশার যাত্রীরা বের হয়ে এলেও মাইক্রোবাসের যাত্রীরা বের হতে পারেননি।

স্থানীয় লোকজন লোকজন ও ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা এ পর্যন্ত ১০ জনের লাশ উদ্ধার করে আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। নিখোঁজ রয়েছেন আরো কমপক্ষে ১১ জন।

বিকেল সাড়ে ৪টার দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত মাইক্রোবাসটি পানির নিচ থেকে তোলা যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com