সারিয়াকান্দির মহিদুলের নিখোঁজ হওয়া নিয়ে রহস্য

Author সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি:
    সময় : শনিবার, জুন ১৫, ২০২৪, ৬:০৯ অপরাহ্ণ
  • ৪৪৩ Time View

বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কুতুবপুর ইউনিয়নে প্রামানিকপাড়া মৃত মনছের আলীর পুত্র মইদুল ইসলামের (৪১) নিখোঁজ হওয়া নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, মোকছেদ আলীর পুত্র সবুর মিয়া গত ১১ জুন মঙ্গলবার রাত ১০টায় ব্যবসায়িক কাজে মইদুলকে মোবাইল ফোনে ডেকে নেয়। এর পর থেকে মইদুল ইসলাম নিখোঁজ রয়েছে।

এ ব্যাপারে সবুর মিয়ার সাথে যোগাযোগ করতে গেলে তার মঠো ফোন বন্ধ পাওয়া যায়।

সারিয়াকান্দি থানার ওসি রবিউল ইসলাম জানান, এ ব্যাপারে সারিয়াকান্দি থানায় একটি অভিযোগ হয়েছে।

এদিকে, মহিদুলের চাচাতো ভাই আব্দুল রশিদ মাষ্টার জানান, পুলিশের একটি বিশেষ টীম জিজ্ঞাসাবাদের জন্য মইদুলকে আটক করেছে। কেন তাকে আটক করেছে এবিষয়ে কোন হদিস এখনো পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com