ওসমান আলী, পার্বতীপুর (দিনাজপুর)প্রতিনিধি:
শুষ্ক মৌসুমে ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমিয়ে নদীর পানি দিয়ে ফসল উৎপাদনের লক্ষ্যে দিনাজপুরের পার্বতীপুর ও চিরিরবন্দর উপজেলায় তিস্তা সেচ খাল সংস্কার করা হচ্ছে। খালটি সংস্কার শেষে পানি প্রবাহ শুরু হলে এ অঞ্চলে সহস্রাধিক একর কৃষি জমি এর সুফল পাবে।
দিনাজপুর জেলার অংশ প্রায় ৪৭ কিলোমিটার সেচ খাল সংস্কার প্রকল্পটির মধ্যে পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডি ইউনিয়নের ক্যানেলের বাজার থেকে মনমথপুর ইউনিয়নের তাজনগর মন্ডলপাড়া পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এবং দিনাজপুরের প্রধান সেচ খাল চিরিরবন্দর উপজেলার ফতেজংপুর ইউনিয়ন থেকে শুরু হয়ে ইসবপুর ইউনিয়ন ও আব্দুলপুর ইউনিয়ন পর্যন্ত প্রায় ২৭ কিলোমিটার রয়েছে।
খালটি সংস্কার শেষে পানি প্রবাহ শুরু হলে প্রকল্প এলাকায় শুষ্ক মৌসুমে ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমবে এবং ভূগর্ভস্থ পানির লেয়ার বৃদ্ধি পাবে। পাশাপাশি ডিজেল ও বিদ্যুতের ব্যবহার কমবে। এর ফলে বৈদেশিক মুদ্রাও (ডলার) সাশ্রয় হবে।
Leave a Reply