মোনায়েম রাজু, নওগাঁ সদর প্রতিনিধি:
নওগাঁয় গরুর পঁচা গোস্ত বিক্রি করায় এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১৪ জুন) দুপুর সাড়ে ১২ টায় শহরের পার নওগাঁ ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শওকত মেহেদী সেতু।
তিনি বলেন, ঢাকা বাসস্টান্ড এলাকায় ব্যবসায়ী আব্দুর রশিদ ও সাগর গরুর পঁচা গোস্ত বিক্রি করায় তাকে পশু জবাই ও গোস্তের মান নিয়ন্ত্রণ আইনে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া তার কাছে থাকা ৮০ কেজি গরুর গোস্ত জব্দ করা হয়েছে। ভবিষ্যতে পঁচা গোস্ত বিক্রি না করার জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে বলে জানান তিনি।
এ সময় সদর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: মোহাম্মদ আমিনুল ইসলাম ও মো.বদরুদ্দোজা সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply