১৪ জুন বগুড়া গাবতলীর দক্ষিণপাড়া আলোর সন্ধানী সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে পাঁচ পাইকা সরকারপাড়া, আকন্দপাড়া ও হরিবলতালা সরকারী জামে মসজিদে নলকূপ প্রদান করা হয়েছে।
উক্ত নলকূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন আলোর সন্ধানী সমাজ কল্যাণ পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান শামীম।
এ সময় মাওলানা আবুল কাশেম, মাওলানা অধ্যাপক রাকিবুল ইসলাম, মাওলানা আব্দুর রাজ্জাক, হাফেজ তরিকুল ইসলাম, তৌফিক হাসান, সমাজসেবক শাহজাহান সরকার, সাহাজুল ইসলাম,শরিফুল ইসলাম, আব্দুল খালেক, তোহাজুল ইসলাম, রঞ্জু মিয়া, মাফুজুর রহমান, মিজানুর রহমানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply