নিখোঁজের ৩ দিন পর

পাঁচবিবির আটুল গ্রামের বৃদ্ধ আলাউদ্দীনের লাশ উদ্ধার

Author পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ
    সময় : বৃহস্পতিবার, জুন ১৩, ২০২৪, ৪:৫১ অপরাহ্ণ
  • ২৬৯ Time View

নিখোঁজের তিন দিন পরে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটুল গ্রামের মোঃ আলাউদ্দিন (৫৯) নামে এক বৃদ্ধের মরদেহ তুলসীগঙ্গা নদী থেকে উদ্ধার করেছে।

পরিবারের দাবি, তাকে পরিকল্পিত ভাবে হত্যা করেছে। বুধবার বিকেলে জয়পুরহাট সদর উপজেলার তুলসীগঙ্গা নদীর রান্তা ঘোনাপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করেছে পুলিশ।

নিহত বৃদ্ধ হলেন- পাঁচবিবি উপজেলার আটুল গ্রামের মৃত আফসার আলী মন্ডলের ছেলে। তিনি পেশায় একজন সার্ভেয়ার ছিলেন।

নিহতের পরিবার সূত্রে জানাগেছ, গত (৯ জুন) রাত ১০ টার দিকে বাড়ীর পাশে আম কুড়াতে বের হয় বৃদ্ধ আলাউদ্দিন। রাতে শেষে ভোর হলেও তিনি আর বাড়ীতে আসেননি। পরের দিন ভোর বেলা পরিবারের লোকজন তাকে না পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে থাকেন।

এদিকে নিখোঁজের দুইদিন অতিবাহিত হলেও বৃদ্ধ আলাউদ্দিনের সন্ধান না পাওয়ায় পরিবারের লোকজন পাঁচবিবি থানায় একটি সাধারণ ডায়েরী করেন। নিহতের ভাতিজা মোজাহার হোসেন বলেন, আমার চাচা নিখোঁজ হওয়ার দুইদিন পর কোথাও যখন সন্ধান পাচ্ছিলাম না, তখন আমরা স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশের স্মরণাপন্ন হয়েছি। আমার চাচার কারো সঙ্গে কোনো ঝগড়া বিবাদ ছিলনা। এর আগে বাড়ীর পাশে তুলসীগঙ্গা নদীর ধার থেকে চাচার পরনের লুঙ্গি, আম কুড়ার জন্য একটি ব্যাগ, মোবাইল ফোনের ব্যাকপার্ট ও একটি হাসুয়া পাওয়া গেছে। তখনি আমরা ভেবেছি আমার চাচাকে কেউ হত্যা করে নদীতে ভাসিয়ে দিয়েছে। আমরা এর সুষ্ঠ বিচার চাই।

জয়পুরহাট সদর থানার ওসি হুমায়ূন কবীর বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠানোর জন্য প্রস্তুতি চলছে। নিহতের পরিবারের লোকজন ঘটনাস্থলে এসেছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com